• হোম > বরিশাল > ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

  • রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫৭
  • ৪২২

প্রতীকী ছবি

ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহনে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে লামিয়া বেগম ও মারজানা বেগম নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো বোন।

শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু লামিয়া বেগম ওই গ্রামের মো. হারুনের মেয়ে ও মারজানা বেগম চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার বাংলা বাজার এলাকার বাসিন্দা মহিউদ্দিনের মেয়ে । লামিয়াদের বাড়িতে বেড়াতে এসেছিল মারজানা বেগম।

নিহত লামিয়া বেগমের বাবা হারুন বলেন, লামিয়া বেগম এবং মারজানা বেগম সম্পর্কে মামাতো-ফুফাতো বোন। দুপুরে তারা বাড়ির পিছনের পুকুরে গোসল করতে যায়। তারা গোসল করতে গিয়ে অনেক সময় ধরে না আসায় খুঁজতে গেলে তাদের পুকুরে ভাসমান অবস্থায় দেখা যায়। তাদেরকে উদ্ধার করে পশ্চিম চরউমেদ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারো কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

 


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125778 ,   Print Date & Time: Thursday, 12 February 2026, 03:45:34 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group