• হোম > সিলেট > হবিগঞ্জ সদর থানার পরিদর্শন করেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন

হবিগঞ্জ সদর থানার পরিদর্শন করেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন

  • রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২, ১০:১৩
  • ৫০২

হবিগঞ্জ সদর থানার পরিদর্শন করেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন

মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি:

হবিগঞ্জ সদর মডেল থানা সংক্ষিপ্ত পরিদর্শন” করেন সিলেট রেঞ্জের ডি আইজি মফিজ উদ্দিন আহমেদ ।

শনিবার (১০ সেপ্টেম্বর২২) ইং হবিগঞ্জ সদর মডেল থানা পরিদর্শন করেছেন মফিজ উদ্দিন আহমেদ, পিপিএম, ডিআইজি, সিলেট রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, সিলেট রেঞ্জের ডি আইজি।

ডিআইজি হবিগঞ্জ সদর মডেল থানায় পৌঁছালে তাঁকে ফুলেল অভ্যর্থনা জানান অত্র জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলি।

এ সময় ডিআইজি মহোদয়কে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।

সালাম ও অভিবাদন গ্রহণ শেষে মাননীয় ডিআইজি মহোদয় সদর মডেল থানার বিভিন্ন কার্যক্রম খতিয়ে দেখেন ও নবনির্মিত থানা ভবন পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার এস এম মুরাদ আলি মহোদয়।

মাননীয় ডিআইজি মহোদয় এ সময় সদর মডেল থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় ও বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

হবিগঞ্জ সদর মডেল থানা সংক্ষিপ্ত পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে সহ সদর মডেল থানায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ।

 


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125784 ,   Print Date & Time: Wednesday, 25 March 2026, 08:26:41 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group