• হোম > আইন-অপরাধ | রংপুর > ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ আটক দুই

ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ আটক দুই

  • সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫৭
  • ৪২৭

ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ আটক দুই

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইন সহ ফারুক মিয়া নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শাহজাহান আলী নামের আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার সন্ধ্যায় ফারুককে এবং রাতে শাহজাহানকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় উপজেলার দেওয়ানের খামার এলাকায় অভিযান চালিয়ে ফারুক মিয়াকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১৯০ পিস ইয়াবা ও এক গ্রাম হেরোইন জব্দ করা হয়।

অপরদিকে ফারুকের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাতে ভূরুঙ্গামারী ইউনিয়নের মানিককাজী এলাকায় অভিযান চালিয়ে শাহজাহান আলী নামের আরেক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

ফারুকের বাড়ি রংপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব শালবন এলাকায়। তিনি ওই এলাকার মৃত মনির উদ্দিনের ছেলে। ফারুক ভূরুঙ্গামারীর একটি গ্যারেজে মিস্ত্রীর কাজ করেন। শাহজাহান আলীর বাড়ি ভূরুঙ্গামারী ইউনিয়নের মানিককাজী গ্রামে। তিনি ওই এলাকার শামছুল হকের ছেলে।

ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন বলেন, আটক দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করে রোববার তাদেরকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125846 ,   Print Date & Time: Friday, 13 March 2026, 11:58:53 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group