• হোম > ব্যবসা বাণিজ্য | সিলেট > হবিগঞ্জ টিসিবি পণ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক

হবিগঞ্জ টিসিবি পণ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক

  • সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২, ১০:২৩
  • ৭১৩

হবিগঞ্জ টিসিবি পণ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক

মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি:

হবিগঞ্জ সদর উপজেলার ১ নং লুকরা ইউনিয়ন পরিষদে কার্ডধারী উপকারভোগী পরিবারের মাঝে টিসিবি এর নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন হবিগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব ইশরাত জাহান।

রবিবার (১১ সেপ্টেম্বর২২) ইং দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার ১ নং লুকড়া ইউনিয়ন পরিষদের সামনে টিসিবি পন্য বিতরনের উদ্বোধন করা হয়।

এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মো: মোতাচ্ছিরুল ইসলাম, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, হবিগঞ্জ; মিন্টু চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা প্রশাসন, হবিগঞ্জ; আসমা বিনতে রফিক, সহকারী কমিশনার (ভূমি), হবিগঞ্জ সদর; সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও মেম্বারবৃন্দ এবং সাধারণ উপকারভোগী সদস্যরা।

উক্ত অনুষ্ঠানে স্বল্পমূল্যে পণ্যসামগ্রী সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার মহতি উদ্যোগ গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125856 ,   Print Date & Time: Monday, 16 March 2026, 10:09:44 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group