• হোম > বিনোদন > ছবিটি আপনাদের অনুভূতিকে নাড়া দিবে

ছবিটি আপনাদের অনুভূতিকে নাড়া দিবে

  • সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৪
  • ৪৬৪

 জয়া আহসান

নতুন ছবি নিয়ে হাজির জয়া আহসান। ছবির নাম ‌‘জয়া আর শারমিন’। সম্প্রতি স্বল্পদৈর্ঘ্য ছবিটির পোস্টার প্রকাশ করা হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন পিপলু আর খান। ছবির পোস্টার প্রকাশ করে জয়া আহসান ফেসবুকে লিখেছেন, ‘অবশেষে, জয়া আর শারমিন। দু’জন নারীর অচেনা ভুবনের ছবি। আমাদের অন্তর্জগতের ঘাত, প্রতিঘাত আর অনুক্ত, অব্যক্ত অনুভূতির ডকুমেন্টেশন। একটা অদ্ভুত সময়ে, অসাধারণ অভিজ্ঞতায় শ্যুট করা ছোট্ট একটা ছবি; কিন্তু আশা আছে এটি আপনাদের অনুভূতিকে নাড়া দিবে’।

জয়া আরও লিখেছেন, ‘আমি জয়া ‘জয়া’ চরিত্রে আর থিয়েটারের গুণী শিল্পী মহসিনা অভিনয় করেছেন ‘শারমিন’ চরিত্রে। ওর জন্য আমার শুভকামনা। আমাদের এই যাত্রায় আপনাদের সবাইকে শুভেচ্ছা’।

‘জয়া আর শারমিন’র গল্প ও চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে পিপলু খান এবং নুসরাত ইসলাম মাটি। সিনেমাটি প্রযোজনা করেছে পিপলু আর খানের ‘অ্যাপল বক্স’, আবু শাহেদ ইমনের ‘বক্স অফিস মাল্টিমিডিয়া’ এবং জয়া আহসানের প্রতিষ্ঠান ‘সি তে সিনেমা’।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125862 ,   Print Date & Time: Tuesday, 7 July 2026, 12:17:32 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group