• হোম > অর্থনীতি > ডলারের সর্বোচ্চ বিনিময় মূল্য রেমিট্যান্সে ১০৮, রপ্তানি আয়ে ৯৯ টাকা

ডলারের সর্বোচ্চ বিনিময় মূল্য রেমিট্যান্সে ১০৮, রপ্তানি আয়ে ৯৯ টাকা

  • সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২, ১৩:১০
  • ৫৪৭

 প্রতীকী ছবি

দেশে আসা রেমিট্যান্সের ক্ষেত্রে ডলারের বিনিময় হার সর্বোচ্চ ১০৮ টাকা ও রপ্তানি আয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামীকাল সোমবার (১১ সেপ্টেম্বর) থেকে রেমিট্যান্স ও রপ্তানি আয়ে এই মূল্য নগদায়ন হবে।

আজ রবিবার বাংলাদেশ ফরেইন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) ও ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকারস, বাংলাদেশের (এবিবি) এক বৈঠকে এ হার নির্ধারণ করা হয়।

আমদানির এলসি খোলার ক্ষেত্রে রেমিটেন্স ও রপ্তানির বিনিময় হারের গড় করে বিনিময় হার নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে। তবে, এ হার কয়েকদিনের মধ্যে পরিবর্তন হতে পারে বলে উল্লেখ করেছে সংস্থা দুটি।

এ বিষয়ে বাফেদার চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম বলেন, এই বিনিময় হার সোমবার থেকে কার্যকর হবে এবং আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি অনুযায়ী সময়ে সময়ে পরিবর্তন আনা হতে পারে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125894 ,   Print Date & Time: Wednesday, 5 August 2026, 06:48:27 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group