• হোম > ক্রিকেট | খেলা > ভারতের বিশ্বকাপ দলে নেই কেন জাদেজা?

ভারতের বিশ্বকাপ দলে নেই কেন জাদেজা?

  • মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২, ১০:২৩
  • ৫২৮

 ভারতের বিশ্বকাপ দলে নেই কেন জাদেজা?

আগামী মাসেই অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর। মূল পর্বের আগে ১৬ অক্টোবর শুরু বাছাই পর্ব। সোমবার ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা করা হয়েছে। ১৫ সদস্যের সেই দলে আছেন রবিচন্দ্রন অশ্বিন আর হার্শাল প্যাটেল। তবে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলে অবশ্য নেই তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ডান হাঁটুতে অস্ত্রোপচার করে মাঠের বাইরে আছেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ১৫ জনের দলে রাখা হয়নি মোহাম্মদ শামিকেও। এই পেসারকে রাখা হয়েছে রিজার্ভ দলে। এশিয়া কাপে বোলারদের ব্যর্থতার পর শামিকে ফেরানোর দাবি উঠলেও নির্বাচকরা সুযোগ দিলেন না তাকে।

অস্ট্রেলিয়ায় যে ভারতীয় দলের চার ব্যাটার- রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব। দলে উইকেটরক্ষক হিসেবে থাকছেন ঋষভ পন্থ ও দীনেশ কার্তিক।
অলরাউন্ডার হিসাবে ভারতীয় দলে নেওয়া হয়েছে দীপক হুডা, হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, আর অক্ষর প্যাটেলকে। চোট সেরে ফের দলে ফিরেছেন যশপ্রীত বুমরাহ ও হার্শাল প্যাটেল। দলে পেসার হিসাবে আছেন ভুবনেশ্বর কুমার ও আর্শদীপ সিংহ।

ভারতের বিশ্বকাপ দল

রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ (উইকেট-রক্ষক), দীনেশ কার্তিক (উইকেট-রক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর পটেল, যশপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, হার্শাল প্যাটেল ও আর্শদীপ সিংহ।

রিজার্ভ দল: মোহম্মদ শামি, শ্রেয়াস আয়ার, রবি বিষ্ণোই, দীপক চাহার।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125944 ,   Print Date & Time: Sunday, 28 June 2026, 10:31:42 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group