• হোম > রংপুর > কুড়িগ্রামে অটোরিক্সা চার্জ দিতে প্রাণ গেল চালকের

কুড়িগ্রামে অটোরিক্সা চার্জ দিতে প্রাণ গেল চালকের

  • বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৯:২৬
  • ৪৮২

 কুড়িগ্রামে অটোরিক্সা চার্জ দিতে প্রাণ গেল চালকের

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে অটোরিক্সা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে শফিকুল ইসলাম(৪০) নামের এক চালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মধুপুর ডাক্তারপাড়া গ্রামে।

জানা গেছে, সোমবার রাত সাড়ে ১১টায় ওই এলাকার হাফেজ আলীর পুত্র শফিকুল ইসলাম নিজ বাড়ীতে অটোরিক্সা চার্জে দেওয়ার সময় বিদ্যুৎপৃষ্টে গুরুত্বর অসুস্থ্য হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার(১৩ সেপ্টেম্বর) দুপুরে উলিপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126013 ,   Print Date & Time: Saturday, 3 October 2026, 09:11:17 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group