• হোম > আইন-অপরাধ > শায়েস্তাগঞ্জ ২ হোটেলকে ভোক্তা অধিকারের অর্থদন্ড

শায়েস্তাগঞ্জ ২ হোটেলকে ভোক্তা অধিকারের অর্থদন্ড

  • বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৯:৪৮
  • ৪৭৩

শায়েস্তাগঞ্জ ২ হোটেলকে ভোক্তা অধিকারের অর্থদন্ড

মীর দুলাল( হবিগঞ্জ) জেলা প্রতিনিধি:

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ হাইওয়ে রোডে খাবার হোটেল কে ভোক্তা অধিকার আইনে ১৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।

মঙ্গলবার( ১৩ সেপ্টেম্বর২২) ইং বিকালে শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ এলাকায় ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।

ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করে ব্যবসা পরিচালনা করায় নতুনব্রীজ এলাকার আল বারাকা হোটেলকে ৮ হাজার টাকা ও ড্রাইভার হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতা করেন র‌্যাব-৯ সিপিসি-১ হবিগঞ্জ ক্যাম্পের একটি টিম।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126022 ,   Print Date & Time: Wednesday, 30 September 2026, 09:58:08 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group