• হোম > আওয়ামীলীগ > বিএনপির আন্দোলন ‘গাছে কাঁঠাল গোঁফে তেল’ : কাদের

বিএনপির আন্দোলন ‘গাছে কাঁঠাল গোঁফে তেল’ : কাদের

  • বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৫:১২
  • ৪৯৭

 ছবি: সংগৃহীত

বিএনপির আন্দোলন নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা-মেঘনা-যমুনায় কি লন্ডন থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে ঢেউ আনা যাবে? তাদের আন্দোলন গাছে কাঁঠাল গোঁফে তেল।

বুধবার (১৪ সেপ্টেম্বর) ঢাকার ধামরাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি জাতীয় সরকার গঠন করবে। কিন্তু ওই সরকারের নেতা কে হবে, তা কারও জানা নেই। মির্জা ফখরুল বড় বড় কথা বলেন, ঢাল-তলোয়ার নেই, নিধিরাম সর্দার।

তিনি আরও বলেন, তত্তাবধায়ক সরকারের দুঃস্বপ্ন দেখে লাভ নেই, তত্ত্বাবধায়ক সরকার এখন জাদুঘরে। আগামী জাতীয় নির্বাচন অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো বাংলাদেশেও সংবিধান অনুযায়ী যথাসময়েই হবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126060 ,   Print Date & Time: Sunday, 5 July 2026, 09:53:11 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group