• হোম > রাজশাহী > জয়পুরহাটে আইনগত তথ্য ও সেবা ডেস্ক উদ্বোধন

জয়পুরহাটে আইনগত তথ্য ও সেবা ডেস্ক উদ্বোধন

  • বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪১
  • ৪২৭

জয়পুরহাটে আইনগত তথ্য ও সেবা ডেস্ক উদ্বোধন

রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে আইনগত তথ্য ও সেবা ডেস্ক উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ তথ্য সেবা ডেস্ক উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ নুর ইসলাম ।

উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, জেলা লিগ্যাল এইড অফিসার সামিউল ইসলাম, এ্যাড.নৃপেন্দ্রনাথ মন্ডল পি পি।

আরও উপস্থিত ছিলেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, জেলা লিগ্যাল এইড এর প্যানেল আইনজীবি এ্যাড.আরাফাত হোসেন মুন, কোর্ট ইন্সপেক্টর আব্দুল লতিফ খানসহ অন্যান্যরা।

এসময় জেলা ও দায়রা জজ নুর ইসলাম বলেন তথ্যও সেবা নিতে সাধারন মানুষ যেন কোন হয়রানি না হয়, এ জন্যই এ ডেস্ক উদ্বোধন করা হলো।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126081 ,   Print Date & Time: Friday, 6 March 2026, 05:23:55 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group