• হোম > জাতীয় | নির্বাচনী সংবাদ > করোনাভাইরাসে সংক্রমিত সিইসি

করোনাভাইরাসে সংক্রমিত সিইসি

  • বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৬:২০
  • ৬২১

 ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তার অনুপস্থিতিতে সিইসির রুটিন দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান। ইসি সূত্র জানায়, আজ বৃহস্পতিবার কমিশন এ-সংক্রান্ত আদেশ জারি করেছে।

আজ সকালে নির্বাচন কমিশনারদের নিজের করোনায় সংক্রমিত হওয়ার খবর জানান সিইসি কাজী হাবিবুল আউয়াল।

গতকাল বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কর্মপরিকল্পনা’ প্রকাশ করে ইসি। এই কর্মপরিকল্পনা প্রকাশ অনুষ্ঠানে অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারেননি কাজী হাবিবুল আউয়াল।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126141 ,   Print Date & Time: Friday, 27 March 2026, 10:12:44 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group