• হোম > আইন-অপরাধ | সিলেট > হবিগঞ্জে পুলিশের অভিযানে গাজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

হবিগঞ্জে পুলিশের অভিযানে গাজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৭:০১
  • ৬১৫

পুলিশের অভিযানে গাজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মীর দুলাল( হবিগঞ্জ) জেলা প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর২২) ইং দুপুরে হবিগঞ্জ বিচারিক আদালতে লাখাই থানায় পুলিশ মাদক ব্যবসায়ী কে সোপর্দ করেন।

লাখাই থানা পুলিশ সুত্রে জানা যায়,গতকাল দিবাগত রাত ১০টা ৩০মিনিটে এস আই মোঃ শাজাহান সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে উপজেলার ১ নম্বর লাখাই ইউনিয়নের স্বজনগ্রাম নৌকা ঘাট থেকে মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেন।

মাদক ব্যবসায়ী হলেন ,ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার বাশাটি গ্রামের মৃত জিয়াউল হকের ছেলে শাকিব আল হাসান (২২)।

এ ব্যাপারে লাখাই স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মোঃ নুরুল বশর চৌধুরী বাদী হয়ে ২০১৮ সালের মাদক আইনে ৩৬(১) সারণিক ১৯(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আটককৃত আসামী কে হবিগঞ্জ সংশ্লিষ্ট আদালতে প্রেরন করা হয়েছে।

আসামী আটকের বিষয়টি লাখাই থানার ওসি তদন্ত চম্পক দাম নিশ্চিত করেছেন এবং এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126145 ,   Print Date & Time: Friday, 9 October 2026, 07:04:02 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group