• হোম > চট্টগ্রাম > রাঙামাটিতে নিখোঁজ যুবকের ভাসমান অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাঙামাটিতে নিখোঁজ যুবকের ভাসমান অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪০
  • ৪৮৪

রাঙামাটিতে নিখোঁজ যুবকের ভাসমান অর্ধগলিত মরদেহ উদ্ধার
মনিকা আক্তার, রাঙামাটি জেলা  প্রতিনিধিঃ রাঙামাটির কাপ্তাই হ্রদের পানিতে ভাসমান অবস্থায় এক যুবকের মরদেহ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার বালুখালী ইউনিয়নের কাইন্দারমুখ এলাকায় মরদেহটি পাওয়া যায়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা যুবকের নাম ইলিয়াছ হোসেন কাঞ্চন (৩০)। সে বরকল উপজেলা সদরের আলী আকবরের ছেলে।

সে গত ৫ সেপ্টেম্বর থেকে নিখোঁজ হয়েছে বলে পারিবারিক সূত্র জানিয়েছে। বিষয়টি নিয়ে তারা বরকল থানায় নিখোঁজ ডায়েরি করেছিলো পরিবারের পক্ষ থেকে।

বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি বালুখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমর কুমার চাকমা জানান, সকালে স্থানীয়রা কাপ্তাই হ্রদে একটি মরদেহ ভাসমান দেখতে পেয়ে পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ শওকত আকবর খান জানিয়েছেন, একটি মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে আনা হয়েছে। তিনি জানান, আমরা ময়নাতদন্ত করে মরদেহের ভিসেরা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠাবো। সেটির রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

রাঙামাটির কোতোয়ালি থানার ওসি মো: কবির হোসেন জানান, স্থানীয় সূত্রে জানতে পেরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ধারণা করছি, দীর্ঘদিন পানিতে থাকার কারণে মরদেহের বিভিন্ন অংশ পঁচে গিয়েছে।

।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126149 ,   Print Date & Time: Monday, 16 March 2026, 08:33:38 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group