• হোম > বরিশাল > ভোলায় সাড়ে ২৭ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ২৭ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

  • শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫৯
  • ৪৭০

ভোলায় সাড়ে ২৭ লাখ মিটার কারেন্ট জাল জব্দ
ভোলা প্রতিনিধি:
 ভোলায় ২৭ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা। গতকাল শুক্রবার সন্ধায় ভোলার একটি কুরিয়ার সাভির্স সেন্টার থেকে এসব জাল জব্দ করা হয়।
জানাযায়, এই প্রথম ভোলায় অবৈধ কারেন্ট জালের বড় ধরনের একটি চালান আটক করা হয়েছে। এসব জালের বর্তমান বাজার মূল্য আনুমানিক ৯ কোটি টাকা।
কোস্টাগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা শাফিউল কিঞ্জল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে ভোলা শহরের তিনখাম্বা এলাকায় অভিযান চালিয়ে একটি কুরিয়ান সাভির্সের অফিসে তল্লাশী করে নিষিদ্ধ ২৭ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126172 ,   Print Date & Time: Wednesday, 30 September 2026, 08:14:21 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group