• হোম > সিলেট > হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের বিভিন্ন সমস্যা সমাধানে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের বিভিন্ন সমস্যা সমাধানে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

  • শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২, ১০:১৫
  • ৬৪৯

জেলা সদর হাসপাতালের বিভিন্ন সমস্যা সমাধানে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

মীর দুলাল( হবিগঞ্জ) জেলা প্রতিনিধি:

হবিগঞ্জ ২৫০শয্যা জেলা সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর২২) ইং দুপুরে উক্ত সভায় সভাপতিত্ব করেন মো: মাহবুব আলী এমপি।

সভায় হাসপাতালে সেবা প্রদান সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে ব্যাপক আলোচনা হয়।

সংশ্লিষ্ট সকলে হাসপাতালের বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধানের বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক ইশরাত জাহান,

জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, অতিরিক্ত পুলিশ সুপার, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, ডেপুটি সিভিল সার্জন, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, হাসপাতাল সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রেস ও প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126184 ,   Print Date & Time: Wednesday, 18 March 2026, 06:06:40 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group