• হোম > আইন-অপরাধ | বরিশাল > ভোলায় হত্যা মামলার গ্রেফতারী পরোয়ানাকৃত আসামী আটক

ভোলায় হত্যা মামলার গ্রেফতারী পরোয়ানাকৃত আসামী আটক

  • শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৫
  • ৪৬২

হত্যা মামলার গ্রেফতারী পরোয়ানাকৃত আসামী আটক
ভোলা প্রতিনিধি:
 ভোলার লালমোহনে হত্যা মামলায় গ্রেফতারী পরোয়ানাকৃত আসামী মো. কামাল হোসেন (৪০) কে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ বাজার থেকে তাকে আটক করা হয়।
আটককৃত কামাল হোসেন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের চরউমেদ গ্রামের মো. মফিজুল হাওলাদারের ছেলে।সে ওই রমাগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।
লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, মো. কামাল হোসেন বিরুদ্ধে ২০২০ সালের একটি হত্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি করেছে আদালত। সে দীর্ঘদিন পলাতক ছিল, আজ শুক্রবার সন্ধায় পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করেছেন। আগামী দিন শনিবার তাকে আদালতে সোর্পদ করা হবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126190 ,   Print Date & Time: Tuesday, 13 October 2026, 07:40:08 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group