• হোম > সৃষ্টিশীল ব্যক্তিত্ব > করোনা মহামারি ও স্মরনকালের ভয়াবহ বন্যায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন আজাদ

করোনা মহামারি ও স্মরনকালের ভয়াবহ বন্যায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন আজাদ

  • রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২, ১১:৩৪
  • ৩৪২৮


করোনা মহামারি ও স্মরনকালের ভয়াবহ বন্যায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন আজাদ
সুনামগঞ্জ প্রতিনিধি

করোনা মহামারি ও স্মরনকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ ও দুর্গত মানুষের সেবায় জেলায় বিশেষ অবদানের জন্য বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসাইন কে বিশেষ সম্মাননা ক্রেষ্ট দেয়া হয়েছে।
শনিবার (১৭ সেপ্টেম্বর)দুপুরে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমিতে প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এ সম্মাননা ক্রেষ্ট হাতে তুলে দেন।
এ সময় সুনামগঞ্জ -১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ -৪ আসনের সাংসদ পীর ফজলুর রহমান মিছবাহ্, সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সাংসদ শামীমা আক্তার খানম, সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ মতিউর রহমান, মো. জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, পুলিশ সুপার এহসান শাহ্, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিমাদ্রি শেখর ভদ্র প্রমুখ উপস্থিত ছিলেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126259 ,   Print Date & Time: Tuesday, 3 February 2026, 04:02:27 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group