• হোম > জাতীয় > খালেদা জিয়ার সাজার মেয়াদ বৃদ্ধির সুপারিশ আইন মন্ত্রণালয়ের

খালেদা জিয়ার সাজার মেয়াদ বৃদ্ধির সুপারিশ আইন মন্ত্রণালয়ের

  • রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৪:৪৯
  • ৫০৪

 ফাইল ছবি

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ছয় মাস বাড়াতে সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়।

রবিবার এ বিষয়টি নিশ্চিত করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

আইনমন্ত্রী আনিসুল হক জানান, বর্ধিত মেয়াদে খালেদা জিয়া ঢাকার নিজ বাসায় থেকে তার চিকিৎসা গ্রহণ করবেন এবং এই সময়ে তিনি দেশের বাইরে যেতে পারবেন না-আগের মতো এই দুটি শর্তে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর বিষয়ে মতামত দেওয়া হয়েছে।
আইন মন্ত্রণালয়ের মতামতের পর এখন এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।

এ নিয়ে ষষ্ঠবারের মতো কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ছে। খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হবে।

কয়েক দিন আগে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে তার ছোট ভাই শামীম এস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেন।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126291 ,   Print Date & Time: Sunday, 10 May 2026, 07:35:08 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group