• হোম > আইন-অপরাধ > হবিগঞ্জ নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৩

হবিগঞ্জ নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৩

  • সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২, ১০:২৫
  • ৫৪২

হবিগঞ্জ নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৩

মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাটে ১০ কেজি গাঁজা ও ৬০ পিছ ইয়াবা সহ ২ পুরুষ ও এক নারীর মাদক ব্যবসায়ী গ্রেফতার।

রবিবার (১৮ সেপ্টেম্বর২২) ইং চুনারুঘাট থানা পুলিশ ৩ মাদক ব্যবসায়ী কে হবিগঞ্জ বিচারিক আদালতে সোপর্দ করেন।

পুলিশের সূত্রে জানা যায়, শনিবার ১৭ সেপ্টেম্বর রাতে এস আই হিমনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চুনারুঘাট উপজেলার চাঁদপুর চা বাগানের ঘাটাশাল এলাকা থেকে ১০ কেজি গাঁজাহস দুইজন কে গ্রেফতার করা হয়।

আটক কৃতরা হলো চুনারুঘাট উপজেলার চাঁদপুর চা বাগানের ঘাটাশাল গ্রামের হরিভক্ত সাওতালের ছেলে বিশ্বনাথ সাওতাল (৪৫) ও কৃষ্ণভক্ত সাওতালের ছেলে মাখন সাওতাল (৩৫) চুনারুঘাট ,থানা জেলা হবিগঞ্জ।

অপর অভিযানে চুনারুঘাটের পূর্ব উবাহাটা গ্রাম থেকে জাহির আলীর মেয়ে মাদক সম্রাজ্ঞীর ঝুনা আক্তারকে ৬০ পিচ ইয়াবাসহ নিজ বসত ঘর থেকে আটক করে পুলিশ ।

আটককৃত ঝুনা আক্তারের বিরুদ্ধে এর আগেও কয়েকটি মাদক মামলা রয়েছে। সে চুনারুঘাট উপজেলার একজন  মাদক ব্যবসায়ী। গ্রেফতার এর বিষয় টি নিশ্চিত করেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ আলী আশরাফ তিনি জানান, মাদকের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত যে জিরো টলারেন্স নীতি রয়েছে সেই নীতি বাস্তবায়নে আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে থাকবে।।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126339 ,   Print Date & Time: Sunday, 26 July 2026, 07:39:16 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group