• হোম > সিলেট > উপজেলার প্রশাসনের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড প্রদান

উপজেলার প্রশাসনের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড প্রদান

  • মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫৭
  • ২১৯৩

উপজেলার প্রশাসনের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড প্রদান

মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি:     

হবিগঞ্জের বাহুবলে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর২২)ইং বিকেলে উপজেলার পুটিজুরী বাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহুয়া শারমিন ফাতেমার নেতৃত্বে পুটিজুরী বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানকালে মোদি দোকানে পণ্যের মূল্য তালিকা না থাকায়, মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় এবং অবৈধ পণ্য সংরক্ষণ করায় ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় অবৈধ পণ্যসমূহ জনসম্মুখে ধ্বংস করা হয়। অভিযানকালে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স তদারকি করা হয়।এসময় ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন বাহুবল মডেল থানা পুলিশের একটি টীম।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126410 ,   Print Date & Time: Wednesday, 8 July 2026, 01:37:03 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group