• হোম > বরিশাল > ভোলার মেঘনা নদী থেকে অজ্ঞাত ভাসমান মরদেহ উদ্ধার

ভোলার মেঘনা নদী থেকে অজ্ঞাত ভাসমান মরদেহ উদ্ধার

  • মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২, ১০:২৯
  • ৬১০

মেঘনা নদী থেকে অজ্ঞাত ভাসমান মরদেহ উদ্ধার
ভোলা প্রতিনিধি
: ভোলায় মেঘনা নদী থেকে অজ্ঞাত (২৫) এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের গুলিগ্রাম সংলগ্ন এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন ফকির এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ সোমবার দুপুরের দিকে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের গুলিগ্রাম সংলগ্ন এলাকার মেঘনা নদীতে ভাসমান অবস্থায় একটি অজ্ঞাত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুর ১টার দিকে লাশটি উদ্ধার করেন।
তিনি আরো জানান, উদ্ধারকৃত মরদেহটির মাথায় চুল অনেকটাই নেই। মাথায় পলিথিন মোড়ানো হাতে একটি কালো ব্রেসলেট আছে। তাতে ঘরশ লেখা, গায়ে হলুদ গেঞ্জি পরা। গেঞ্জিতে লেখা আছে “চাঁদপুর সোলার এন্ড ইলেকট্রিক” এবং পরনে চেক লুঙ্গি রয়েছে। লাশটি ৪-৫ দিন আগের হতে পারে। বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর হতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126416 ,   Print Date & Time: Sunday, 16 August 2026, 02:46:29 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group