• হোম > খেলা > যত টাকা পুরস্কার পাবে খাগড়াছড়ির মনিকা-আনাই-আনুচিংরা

যত টাকা পুরস্কার পাবে খাগড়াছড়ির মনিকা-আনাই-আনুচিংরা

  • মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২, ১২:৪১
  • ৬৭৫

 মনিকা-আনাই-আনুচিং

সাফ নারী চ্যাম্পিয়নশিপে বিজয়ী দলের তিন খেলোয়ার ও এক কোচের জন্য আর্থিক প্রণোদনা ঘোষণা করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক।

গতকাল সোমবার কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বাংলাদেশ-নেপালের মধ্যে অনুষ্ঠিত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো শিরোপার জয় পায় বাংলাদেশ নারী ফুটবল দল।

দলে রয়েছেন খাগড়াছড়ির ফুটবলার মনিকা চাকমা, আনাই মগিনি ও আনুচিং মগিনি। আনাই ও আনুচিং যমজ বোন। এ ছাড়া দলের সহকারী কোচ তৃষ্ণা চাকমার বাড়িও খাগড়াছড়ি জেলায়।
শিরোপা জয়ের পর পরই খাগড়াছড়ি জেলা প্রশাসনের ফেসবুক পেইজে তাদের সবার জন্য আর্থিক প্রণোদনার ঘোষণা দেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

তিনি বলেন, ‘বাংলাদেশের এ জয়ের বড় অংশীদার খাগড়াছড়ির ফুটবলাররাও। তাদের এ অর্জনে খাগড়াছড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন ফুটবলার ও এক কোচের প্রত্যেককে এক লাখ টাকা করে চার লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।’


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126438 ,   Print Date & Time: Wednesday, 1 April 2026, 02:19:23 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group