• হোম > খেলা > স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের সেমিতে বাংলাদেশ

স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের সেমিতে বাংলাদেশ

  • মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২, ১৩:৩৪
  • ৫৫৬

 ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে বড় জয় তুলে সেমিফাইনাল নিশ্চিত করেছে জ্যোতি-সালমারা। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে স্কটিশদের ৬ উইকেটে হারায় বাংলাদেশ।

প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৭৭ রানে অলআউট হয় স্কটল্যান্ড নারী দল। বাংলাদেশের পক্ষে ৪ ওভারে এক মেডেনসহ মাত্র ৭ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন সোহেলী আক্তার। স্বল্প পুঁজির লক্ষ্যমাত্রাকে তাড়া করতে নেমে ৭ ওভার হাতে রেখেই জয় তুলে নেয় জ্যোতিরা। ৪২ বল হাতে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগ্রেসরা।

‘এ’ গ্রুপ থেকে টানা দুই জয়ে সর্বোচ্চ চার পয়েন্ট নিয়ে এক ম্যাচ হাতে রেখেই শেষ চারে এখন বাংলাদেশ। সেমিফাইনালে জিতলেই জ্যোতিরা পেয়ে যাবেন দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপের টিকিট।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126450 ,   Print Date & Time: Monday, 20 July 2026, 11:16:44 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group