• হোম > খেলা > বিশ্বাস রাখার জন্য সবাইকে ধন্যবাদ: কৃষ্ণা রাণী

বিশ্বাস রাখার জন্য সবাইকে ধন্যবাদ: কৃষ্ণা রাণী

  • বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২, ১১:৫৪
  • ৩৯৯

 ছবি: সংগৃহীত

সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে ইতিহাস গড়েছেন বাংলাদেশের মেয়েরা। বিজয়ী মেয়েরা আজ বুধবার ট্রফি হাতে দেশে ফিরছেন তারা। দক্ষিণ এশিয়া সেরাদের জন্য থাকছে বর্ণিল সংবর্ধনার আয়োজন।

এদিকে, সাফ নারী চ্যাম্পিয়নশিপের এই অর্জনের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন ফাইনালে দুই গোল করা কৃষ্ণা রাণী সরকার।

মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তাদের প্রতি বিশ্বাস রাখার জন্য এই ধন্যবাদ জানান কৃষ্ণা রাণী সরকার।
তিনি লিখেছেন, “সবাইকে ধন্যবাদ আমাদের সাপোর্ট করার জন্য, আমাদের উপর বিশ্বাস রাখার জন্য। বুধবার দুপুর ১:৩০টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পোঁছাব আমরা। সেখান থেকেই ছাদ খোলা বাসে শুরু হবে বিজয় উদযাপন। এই বিজয় পুরো বাংলাদেশের। তাই এই বিজয় উদযাপন করার জন্য সবাই আমাদের সাথেই থাকুন। বুধবার দুপুর ১:৩০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।”

এরপর বুধবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি ফেসবুকে আরও লিখেছেন, “আমরা বিশ্বাস করি, আমরা পারি আর আমরা পেরেছি। এই কথা সব সময় আমাদের বলতেন (ছোটন স্যার)। এই ট্রফি শুধু আমাদের না, এই ট্রফি পুরো বাংলাদেশের।”


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126484 ,   Print Date & Time: Thursday, 9 April 2026, 08:50:04 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group