• হোম > রংপুর > রাজারহাটে বাল্যবিবাহ প্রতিরোধে যুব অন্তর্ভুক্তিকরণ কর্মশালা অনুষ্ঠিত

রাজারহাটে বাল্যবিবাহ প্রতিরোধে যুব অন্তর্ভুক্তিকরণ কর্মশালা অনুষ্ঠিত

  • বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২, ১৮:৪৫
  • ৪৭১

রাজারহাটে বাল্যবিবাহ প্রতিরোধে যুব অন্তর্ভুক্তিকরণ কর্মশালা অনুষ্ঠিত
প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
 কুড়িগ্রামের রাজারহাটে বাল্যবিবাহ প্রতিরোধে ইউনিয়ন পরিষদ ও বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সাথে যুব অন্তর্ভুক্তিকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রকল্প আরডিআরএস বাংলাদেশের আয়োজনে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহযোগিতায় বুধবার(২১সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজারহাট সদর ইউনিয়ন পরিষদের হলরুমে ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আজিজুল হক, আরডিআরএস-এর সামাজিক উন্নয়ন কর্মকর্তা মো: জুলফিকার আলী, এফএফ মোস্তাফিজার রহমান (লেবু), প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুব ফোরাম সভাপতি মোঃ জিসান ইসলাম প্রমুখ।

কর্মশালায় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, যুব ফোরাম সদস্যগণ এতে অংশ নেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126540 ,   Print Date & Time: Monday, 5 October 2026, 09:46:36 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group