• হোম > বিনোদন > সত্যিই কি ত্বকের বিরল রোগে আক্রান্ত অভিনেত্রী সামান্থা?

সত্যিই কি ত্বকের বিরল রোগে আক্রান্ত অভিনেত্রী সামান্থা?

  • বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২, ১৩:৪৭
  • ৮১২

 ছবি: সংগৃহীত

নেটমাধ্যমে বেশ কিছু দিন ধরেই নিষ্ক্রিয় রয়েছেন ভারতের দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। নিজের অ্যাকাউন্ট থেকে শেষ পোস্ট করেছিলেন ‘যশোদা’ ছবির ট্রেইলার। তারপর আর কোনও খোঁজ নেই। কোথায় গেলেন তিনি? কোনও নতুন ছবির কাজ নিয়ে ব্যস্ত কি? জানা গেছে, আমেরিকা গিয়েছেন সামান্থা।

কিন্তু অভিনেত্রীর এই ঝটিকা সফরে প্রশ্ন উঠেছে অনুরাগীদের মধ্যে। অধিকাংশের অনুমান, সামান্থা বহু দিন ত্বকের এক ধরনের বিরল রোগে ভুগছেন। সেই রোগের চিকিৎসা করাতেই আমেরিকা গিয়েছেন তিনি।

চলতি বছরের বড়দিনে মুক্তি পেতে চলেছে বিজয় দেবেরাকোন্ডা ও সামান্থা অভিনীত রোম্যান্টিক-কমেডি ঘরানার তেলুগু ছবি ‘কুশি’। অভিনেত্রীর বিদেশে পাড়ি দেওয়ার ফলে ছবির কিছু কাজও আটকে আছে বলে মনে করছেন অনেকে। সামান্থা এখন কেমন আছেন? এই প্রসঙ্গে অভিনেত্রীর ম্যানেজার মহেন্দ্র জানান, সামান্থা কোনও রকম ত্বকের রোগে আক্রান্ত নন। বিদেশে কোনও চিকিৎসা করাতে যাননি সামান্থা। ‘‘এগুলো শুধুই রটনা’’, দাবি তার। তবে, সামান্থা কেন আমেরিকা গিয়েছেন তা স্পষ্ট করেননি মহেন্দ্র।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126617 ,   Print Date & Time: Wednesday, 14 October 2026, 04:18:28 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group