• হোম > ঢাকা | বাংলাদেশ > ফরিদপুরে বাসের ভেতর বৈদ্যুতিক খুঁটি ঢুকে নিহত ১, আহত ১৫

ফরিদপুরে বাসের ভেতর বৈদ্যুতিক খুঁটি ঢুকে নিহত ১, আহত ১৫

  • শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪৪
  • ৪৫৭

 ফরিদপুরে বাসের ভেতর বৈদ্যুতিক খুঁটি ঢুকে নিহত ১, আহত ১৫

ফরিদপুরে যাত্রীবাহী একটি বাসের ভেতরে বৈদ্যুতিক খুঁটি ঢুকে নজরুল ইসলাম (৩৮) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

শুক্রবার দুপুর ১২টার দিকে জেলা সদরের পূর্ব গঙ্গাবর্দী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নজরুল মুন্সিগঞ্জের লৌহজংয়ের কুমারভোগ এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

আহতদের মধ্যে আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে আহতদের মধ্যে কারো নাম-পরিচয় জানা যায়নি।

জানা যায়, জেলা সদরের পূর্ব গঙ্গাবর্দী এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের বৈদ্যুতিক খুঁটি একটি গাড়িতে ওঠানো হচ্ছিল। এসময় দ্রুতগামী তালুকদার পরিবহনের একটি বাস ওই এলাকা অতিক্রম করার সময় একটি খুঁটি বাসের ভেতরে ঢুকে যায়। এতে অন্তত ১৬ জন যাত্রী আহত হয়। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকর কুমার বিশ্বাস এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126703 ,   Print Date & Time: Thursday, 26 March 2026, 02:55:55 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group