• হোম > রংপুর > গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় শিশু নিহত

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় শিশু নিহত

  • শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২, ২০:৫৯
  • ৪১৭

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় শিশু নিহত
গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় শফিউল ইসলাম (৮) নামের এক শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিউল উপজেলার বড় গোবিন্দপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে।

এলাকাবাসী বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শিশু শফিউল তার স্বজনদের সঙ্গে বাজার থেকে বাড়ি ফিরছিল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছালে গাইবান্ধাগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে এসে ধাক্কা দেয়। এতে শফিউল ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হলেন চালক পালিয়ে যান।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126723 ,   Print Date & Time: Sunday, 15 March 2026, 06:49:25 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group