• হোম > রাজশাহী > কালাইয়ে ট্রাকের ধাক্কায় দাদা-নাতী নিহত

কালাইয়ে ট্রাকের ধাক্কায় দাদা-নাতী নিহত

  • শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২, ২১:৫৭
  • ৫৭২

কালাইয়ে ট্রাকের ধাক্কায় দাদা-নাতী নিহত

রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট প্রতিনিধিঃ  জয়পুরহাটের কালাই উপজেলায় ট্রাকের ধাক্কায় অটো ভ্যানে থাকা যাত্রী দাদা- নাতী ঘটনাস্থলে নিহত হয়েছে। এঘটনায় আরো ৩ জন যাত্রী আহত হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে কালাই উপজলার পাঁচশিরা-মোলামগাড়ী সড়কের মহিরুম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুদ্দীন।

নিহতরা হলেন কালাই উপজেলার পুনট ইউনিয়নের শিকটা উত্তরপাড়া গ্রামের দাদা মৃত অছির উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৬৫) এবং নাতী একই গ্রামের মাহমুদুল হাসানের ছেলে শাকিব হাসান (৫)।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুদ্দীন জানান, নিহতরা শুক্রবার সন্ধ্যায় ব্যাটারী চালিত একটি অটোভ্যান যোগে মোলামগাড়ীহাট থেকে তাদের নিজ বাড়ী শিকটা গ্রামের দিকে যাচ্ছিলেন। পথে উপজেলার মহিরুম গ্রাম এলাকায় কালাইয়ের দিক থেকে একটি ট্রাকের সাথে ব্যাটারী চালিত অটোভ্যানের মুখামুখি সংঘর্ষ ঘটলে ঘটনার স্থলেই ভ্যানে থাকা যাত্রী দাদা-নাতী নিহত হয়।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126735 ,   Print Date & Time: Tuesday, 12 May 2026, 05:31:44 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group