• হোম > রংপুর > নীলফামারীতে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নীলফামারীতে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২, ১২:১১
  • ১০৪২

ফাইল ছবি

শাহিনুর রহমান, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর ডোমারে নিজ ঘর থেকে রুহুল আমিন মুন্না (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে পৌরসভার ৮ নং ওয়ার্ড সবুজ পাড়ায় ঘটনাটি ঘটে।

রুহুল আমিন মুন্না ওই গ্রামের আব্দুল মালেকের ছেলে। সে একটি কম্পিউটার-ফটোকপি দোকান করতো।
স্থানীয়রা জানান, রাতে মুন্না বাড়ীতে এসে ঘরের ভিতর ঢুকে দরজা বন্ধ করে দেয়। অনেকক্ষন দরজা না খুলায় পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করলেও তার কোন সারাশব্দ না পাওয়ায় তারা দরজায় জোড়ে ধাক্কা দিলে দরজা খুলে যায়। এ সময় তারা দেখে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে তার ঝুলন্ত দেহ ঝুলে রয়েছে। তারা ধারনা করছেন সে আত্মহত্যা করে থাকতে পারে। তবে কেন বা কি কারণে সে আত্মহত্যা করেছে সেটি কেউ বলতে পারছেনা।

ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদ উন নবী যুবকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সকালে লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরন করা হয়েছে। রিপোর্ট আসলেই প্রকৃত ঘটনা জানা যাবে বলেও তিনি জানিয়েছেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126785 ,   Print Date & Time: Monday, 27 July 2026, 01:06:41 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group