• হোম > আইন-অপরাধ | খুলনা > নড়াইলে অভিযানে ১০ বোতল মদসহ আটক ২

নড়াইলে অভিযানে ১০ বোতল মদসহ আটক ২

  • শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২, ১২:৪৭
  • ৬১৯

নড়াইলে অভিযানে ১০ বোতল মদসহ আটক ২

উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ১০ বোতল মদসহ যশোরের ২ মাদক কারবারি আটক।

নড়াইলের পুলিশ সুপার নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে ২৩ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে সাজেদুল ইসলাম (ওসি ডিবি) এর নেতৃত্বে এসআই (নিঃ) অপু মিত্র সঙ্গীয় ফোর্স পার্থ ও ইনজামসহ নড়াইল পৌরসভাধীন হাতির বাগান এলাকা থেকে ১০ বোতল দেশীয় মদসহ যশোরের ২ জন মাদক কারবারিকে আটক করেছে।

আসামিদ্বয় হলেন যশোর কোতোয়ালি থানাধীন বেজপাড়া গ্রামের মো: তরিকুল সাগর এর ছেলে মো: আল-আমিন(২৫) এবং ষষ্টিতলা গ্রামের মো: রফিকুল ইসলামের ছেলে মো: নুর ইসলাম (১৯)।
আসামিদ্বয়কে নড়াইল সদর থানা হাজতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126789 ,   Print Date & Time: Friday, 2 October 2026, 07:59:44 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group