• হোম > চট্টগ্রাম > ভাটিয়ারীতে বগি লাইনচ্যুত, বিকল্প লাইনে চলছে ট্রেন

ভাটিয়ারীতে বগি লাইনচ্যুত, বিকল্প লাইনে চলছে ট্রেন

  • শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২, ১৩:০২
  • ৫৬১

ভাটিয়ারীতে বগি লাইনচ্যুত, বিকল্প লাইনে চলছে ট্রেন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে শনিবার সকাল ১০টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে প্রায় দুই ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে ১২টার দিকে বিকল্প লাইনে ট্রেন চলাচল শুরু হয়।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসান মাহমুদ জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি ভাটিয়ারীতে আসার পর একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি জানান, প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর বিকল্প লাইনে ট্রেন চলাচল শুরু হয়।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126793 ,   Print Date & Time: Sunday, 16 August 2026, 03:54:59 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group