• হোম > সিলেট > কনস্টেবল নায়েক এএসআই‘র জনশৃংখলা নিরাপত্তা কোর্সের শুভ উদ্বোধন

কনস্টেবল নায়েক এএসআই‘র জনশৃংখলা নিরাপত্তা কোর্সের শুভ উদ্বোধন

  • শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২, ১৫:৩৮
  • ২৮৩০

কনস্টেবল নায়েক এএসআই‘র জনশৃংখলা নিরাপত্তা কোর্সের শুভ উদ্বোধন

মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি:

হবিগঞ্জে কনস্টেবল নায়েক এএসআই‘দের ০১ (এক) সপ্তাহ মেয়াদী জনশৃংখলা ব্যবস্থাপনা ও নিরাপত্তা কোর্সের শুভ উদ্বোধন করেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলী।

শনিবার (২৪-সেপ্টেম্বর ২২) সকালে ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, হবিগঞ্জ-এ কনস্টেবল নায়েক এএসআই‘দের ০১ (এক) সপ্তাহ (২৪ হতে ২৯ সেপ্টেম্বর-২০২২ পর্যন্ত) মেয়াদী জনশৃংখলা ব্যবস্থাপনা ও নিরাপত্তা কোর্সের শুভ উদ্বোধন করা হয়।

উক্ত অনুষ্ঠানে মোঃ আব্দুল হান্নান, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, হবিগঞ্জ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার এস এম মুরাদ আলি মহোদয়।

এ সময় পুলিশ সুপার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, হবিগঞ্জ মহোদয়।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে জনাব মুঃ আব্দুল মমীন, অতিরিক্ত পুলিশ সুপার, ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, হবিগঞ্জ ও মিজানুল হক, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, হবিগঞ্জ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126822 ,   Print Date & Time: Thursday, 20 August 2026, 01:27:15 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group