• হোম > খুলনা > জয়পুরহাটে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

জয়পুরহাটে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

  • রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২, ১০:০৯
  • ৫২৪

জয়পুরহাটে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধিঃ

অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ বিনির্মানে,ধর্মীয় উগ্রবাদ,জঙ্গিবাদ,সহিংসতা ও সন্ত্রাসবাদ প্রতিহত করার লক্ষে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ২৪ ) সেপ্টেম্বর বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে জয়পুরহাট সার্কিট হাউজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক শরীফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন পুলিশ সপার মোহাম্মদ নুরে আলম,জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট,সদর উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, হাবিবুর রহমান হাবিব, মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন,বাংলাদেশ হিন্দু বোদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য এ্যাডঃ নৃপেন্দনাথ মন্ডল সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যাক্তি ও ধর্মাবলম্বীরা।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126848 ,   Print Date & Time: Friday, 13 March 2026, 11:36:29 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group