• হোম > রংপুর > গাইবান্ধা জেলা আ’লীগের সভাপতি বকর ও মোজাম্মেল সম্পাদক

গাইবান্ধা জেলা আ’লীগের সভাপতি বকর ও মোজাম্মেল সম্পাদক

  • রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২, ১০:৪০
  • ৫৪০

আ’লীগের সভাপতি বকর ও মোজাম্মেল সম্পাদক

গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধা জেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর শনিবার বিকালে শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শেষে এ কমিটি ঘোষণা করা হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন গাইবান্ধা জেলা কমিটির সভাপতি পদে আবু বকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক পদে মোজাম্মেল হক মন্ডলের নাম ঘোষণা করেন। আবু বকর সিদ্দিক এর আগে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মোজাম্মেল হক মন্ডল যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করার সময় কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে কমিটির অন্য সদস্যদের নাম ঘোষণা করা হবে বলে জানানো হয়।

এর আগে সকালে শাহ আবদুল হামিদ স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি সৈয়দ শামস উল আলম হিরু। সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ স¤পাদক ওবায়দুল কাদের, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর সদস্য শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাসান মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী, গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি। প্রায় সাড়ে ছয় বছর পর শনিবার গাইবান্ধা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে গাইবান্ধা জেলার ৩৮৪ জন কাউন্সিলর অংশগ্রহণ করেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126854 ,   Print Date & Time: Thursday, 26 February 2026, 01:24:06 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group