• হোম > বিনোদন > ড. অরূপ রতন চৌধুরীর গান ‘পূজো আসে’

ড. অরূপ রতন চৌধুরীর গান ‘পূজো আসে’

  • রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২, ১১:৫৯
  • ৫১০

 ছবি: সংগৃহীত

দুর্গাপূজা উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরীর মিউজিক ভিডিও ‘পূজো আসে’ এর প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে। গানটি রচনা করেছেন প্রসেনজিৎ ওঝা, সুর দিয়েছেন সুমন কল্যান। পরিবেশনার দায়িত্বে সংগীতা মিউজিক। গানটির কোরিওগ্রাফিতে ছিলেন সাকিল ও ভিডিওগ্রাফিতে ছিলেন সানি খান। এই ভিডিও অ্যালবামের মিডিয়া পার্টনার এটিএন বাংলা।

ড. অরূপ রতন চৌধুরী বলেন, ‘আমি চেষ্টা করেছি এই গানটার মাধ্যমে পূজার মধ্যে যে একটা আনন্দ বিশেষ করে এই দুর্গাপূজাতে সে আনন্দটাকে ধরে রাখার জন্য। পূজার আবহ যেন গানের মাধ্যমে পাওয়া যায়। গানের মাধ্যম দুর্গাপূজাকে তুলে ধরার চেষ্টা করেছি’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরগমের সম্পাদক কাজী রওনাক হোসেন। আরও বক্তব্য দেন এই ভিডিও অ্যালবামের প্রকাশক সংগীতার প্রধান নির্বাহী কর্মকর্তা রবিন ইমরান।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126879 ,   Print Date & Time: Tuesday, 18 August 2026, 10:32:11 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group