• হোম > রাজশাহী > জয়পুরহাটে মোটরসাইকেল ত্রীমুখী সংঘর্ষে নিহত ১

জয়পুরহাটে মোটরসাইকেল ত্রীমুখী সংঘর্ষে নিহত ১

  • রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২, ২০:০৫
  • ৫৭৭

জয়পুরহাটে মোটরসাইকেল ত্রীমুখী সংঘর্ষে নিহত ১

রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের কালাইয়ে তিনটি মোটরসাইকেলের ত্রীমুখী সংঘর্ষে আতিকুর রহমান সাকিব (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক মোটরসাইকেল চালকসহ দুইজন গুরুতর আহত হন। আহতদের জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার জয়পুরহাট-বগুড়া সড়কের বালাইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আতিকুর রহমান সাকিব কালাই উপজেলার মোহাইল গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। আর আহতরা হলেন, তালোড়াবাইগুনি গ্রামের আয়নুল হকের ছেলে ইমন হোসেন (২০) এবং জয়পুরহাট সদর উপজেলার গোড়না গ্রামের জামাল মন্ডলের ছেলে আব্দুল বারিক (৪৭)

(ওসি) এসএম মঈনুদ্দীন জানান, দুপুরে আতিকুর রহমান ও ইমন হোসেন জয়পুরহাট শহর থেকে পৃথক দুটি মোটরসাইকেল নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে উপজেলার বালাইট মোড়ে অপরদিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আতিকুর রহমানকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত দুইজনকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126934 ,   Print Date & Time: Thursday, 21 May 2026, 12:56:32 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group