• হোম > আন্তর্জাতিক > ওডেসা বন্দরে ইরানি ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে রাশিয়া; দাবি ইউক্রেনের

ওডেসা বন্দরে ইরানি ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে রাশিয়া; দাবি ইউক্রেনের

  • সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২, ১০:৫৬
  • ৬৬৫

 ছবি: সংগৃহীত

ইউক্রেনের দক্ষিণের বন্দর শহর ওডেসাতে ইরানের তৈরি ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে রাশিয়া। রবিবার ইউক্রেন কর্তৃপক্ষ এ অভিযোগ করছে।

ইউক্রেনের সেনাবাহিনীর সাউথ অপারেশনাল কমান্ড বলেছে, “ওডেসায় আবার শত্রুরা কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে। শত্রুরা শহরের কেন্দ্রস্থলে প্রশাসনিক ভবনে তিনবার হামলা চালিয়েছে। একটি ড্রোন (ইউক্রেনীয়) বিমান প্রতিরক্ষা বাহিনী গুলি করে ভূপাতিত করেছে। কোনো হতাহতের ঘটনা রেকর্ড করা হয়নি।’

ইউক্রেনের সাউথ কমান্ডের মুখপাত্র নাটালিয়া গুমেনিউক বার্তা সংস্থাকে এএফপি বলেছেন, ‘এগুলো ইরানি ড্রোন ছিল।’
প্রসঙ্গত, চলতি সপ্তাহে ইউক্রেন অভিযোগ করেছে, রাশিয়াকে ড্রোন সরবরাহ করছে ইরান।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126955 ,   Print Date & Time: Wednesday, 11 November 2026, 08:51:52 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group