• হোম > নারী ও শিশু | রংপুর > জয়পুরহাটে গৃহবধুর মরদেহ উদ্ধার

জয়পুরহাটে গৃহবধুর মরদেহ উদ্ধার

  • বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২, ১০:৫০
  • ২১৯১

ফাইল ছবি

রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে জানিয়ার বাগান এলাকায় সাজেদা ইসলাম (৪০)নামে এক গৃহিণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সাজেদা ইসলাম একজন গৃহিণী সে পাঁচবিবি উপজেলার রসুলপুর গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম ।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় নিহত সাজেদা একজন গৃহবধু এবং তার স্বামী হাফিজুল ইসলাম একজন প্রাইভেট চাকরিজীবী । তিনি গত বছর নভেম্বর মাসে এজানিয়ার বাগান এলাকায় ডাঃ পারভিন আখতার এর বাসার ৫ ম তলা ভাড়া নিয়ে বসবাস করে আসছিল । তার দুইটি কন্যা সন্তান বড় মেয়ে হাবিবা ঢাকায় পড়াশোনা করে।দ্বিতীয় কন্যা আরিফা ইসলাম এবার এসএস সি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।পরীক্ষা দিয়ে এসে হঠাৎ করে আরিফা তার মা এর লাশ দেখতে পায় ।এবং জয়পুরহাট সদর থানায় পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে পুলিশ । উদ্ধার করার সময়ে নিহত সাজেদা ইসলামের হাত দুটি পিছনে বাঁধা ছিল ও গলায় ওড়না প্যাঁচানো ছিল। তাছাড়া ফ্লোরে কিছু রক্ত দেখা গিয়েছে এবং আসবাবপত্র এলোমেলো ছিল। তার মেয়ে আরিফা আহাজারি করে বলেন যে আমার মাকে হত্যা করা হয়েছে এবং আমাদের সোনা দানা টাকা পয়সা সব নিয়ে গিয়েছে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসা বাদের জন্য তার ছোট মেয়ে আরিফা ও কাজের মেয়েকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/127070 ,   Print Date & Time: Tuesday, 12 May 2026, 01:13:22 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group