• হোম > সিলেট > হবিগঞ্জ জেলা কারাগারে এক বন্ধীর মৃত্যু!

হবিগঞ্জ জেলা কারাগারে এক বন্ধীর মৃত্যু!

  • বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২, ১১:৩৬
  • ৩০৭৩

প্রতীকী ছবি
.
মীর দুলাল( হবিগঞ্জ) জেলা প্রতিনিধি:

হবিগঞ্জ জেলা কারাগারে থাকা এক হাজতি নিহত হয়েছে।

নিহত হাজতি হলেন, আজমিরীগঞ্জ উপজেলার আব্দুল ওয়াহেদ মিয়ার ছেলে ফজলু মিয়া (৪৫)  কারাগার সুত্রে জানা যায় সোমবার রাতে জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়লে প্রথমেই তাকে কারাগার হাসপাতালে নেয়া হয়।

সেখানে তার অবস্থার অবনতি হলে সদর হাসপাতালে নিয়ে এলে রাত ১টার দিকে সে মারা যায়।চলতি সেপ্টেম্বর মাসে ৩ জন মারা যাওয়ায় কারাবন্দিদের মাঝে আতংক দেখা দিয়েছে।

সদর থানা পুলিশ লাশের ময়নাতদন্ত শেষে গতকাল মঙ্গলবার বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করে।

কারগার সূত্রে জানা যায়, ফজলু মিয়া একটি মামলায় জুলাই মাসের ৫ তারিখ থেকে হবিগঞ্জ কারাগারে বন্দি ছিলেন। সোমবার রাতে বুকে ব্যথা নিয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে প্রেরণ করা হয়।

জেলার জয়নাল আবেদীন ভূইয়া জানান, ফজলু মিয়া স্ট্রোক করে মারা গেছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/127088 ,   Print Date & Time: Tuesday, 9 June 2026, 04:55:12 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group