• হোম > বিনোদন > ছেলের জন্মদিনে আশীর্বাদ জানালেন অপু বিশ্বাস

ছেলের জন্মদিনে আশীর্বাদ জানালেন অপু বিশ্বাস

  • বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৪:১৫
  • ৫২২

 ছবি: সংগৃহীত

ছেলের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘এই দিনে তুমি জন্ম নিয়েছিলে, আমার কোল আলো করে এসেছো। অনেক আশীর্বাদ তোমার জন্য বাবা, আরও বড় হও মানুষের মত মানুষ হও।’

পোস্টের শেষে তিনি লেখেন, ‘দিদার চাওয়া-পাওয়া তোমার পরিবারের চাওয়া-পাওয়া পূর্ণ করো, অনেক আশীর্বাদ তোমার জন্য অনেক বড় হও ভালো থেকো। শুভ জন্মদিন।’

শাকিব খানও ছেলের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি লেখেন, ‘আমার ছোট্ট আব্রাম তার জীবনে নতুন বছরে পা রাখলো। প্রতিনিয়ত খেয়াল করছি জীবনের প্রতিটি ক্ষেত্রে তুমি মানুষের মতো মানুষ হতে এগিয়ে যাচ্ছো। হয়তো একটা সময় গিয়ে বুঝবে – তোমার বাবা আছে বলেই জীবন এতো সুন্দর। বাবারা কখনও শো অফ করেনা, তারা দেখিয়ে দেয়! তোমার প্রতি আমার স্নেহ, আদর, দোয়া ও মঙ্গলকর দায়িত্ব সারাজীবন থাকবে।’


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/127126 ,   Print Date & Time: Friday, 31 July 2026, 01:48:40 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group