• হোম > স্বাস্থ্যকথা > ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যুশূন্য, শনাক্ত ৬৬৫

২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যুশূন্য, শনাক্ত ৬৬৫

  • বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪৭
  • ৩৮১৭

২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যুশূন্য, শনাক্ত ৬৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় ৬৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২৩ হাজার ৮১০ জনে। এ সময়ে নতুন করে কেউ মারা যায়নি। মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৩৬০ জনে অপরিবর্তিত রয়েছে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭২৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ০৭ শতাংশ। এসময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪২৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬৪ হাজার ১৪৭ জন।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় গত বছর জুন থেকে রোগীর সংখ্যা হু হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/127164 ,   Print Date & Time: Thursday, 20 August 2026, 05:34:12 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group