• হোম > নারী ও শিশু | রংপুর > ভূরুঙ্গামারীতে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

ভূরুঙ্গামারীতে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

  • বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৭:০২
  • ৩৬১২

প্রতীকী ছবি

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিদ্যুতায়িত হয়ে জোবায়ে হোসেন নামের পাঁচ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের পশ্চিম ভোটহাট গ্রামে এঘটনা ঘটে। জোবায়ের ওই গ্রামের মঞ্জুরুল ইসলামের ছেলে।

জানাগেছে, বুধবার সকালে প্রতিবেশী ফরমান আলীর বাড়িতে যায় জোবায়ের। ওই সময় সেখানে একটি ব্যাটারি চালিত ভ্যান গাড়ি বৈদ্যুতিক চার্জে লাগানো ছিল। ভ্যান গাড়ির কাছে খেলতে গিয়ে জোবায়ের বিদ্যুতায়িত হয়ে মারা যায়।
ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/127174 ,   Print Date & Time: Friday, 5 June 2026, 05:53:49 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group