• হোম > বিশেষ নিউজ > লটারিতে ২৫ কোটি রুপি জিতেও মন খারাপ

লটারিতে ২৫ কোটি রুপি জিতেও মন খারাপ

  • বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৭:২২
  • ১৭৮৩

লটারিতে ২৫ কোটি রুপি জিতেও মন খারাপ

আর্থিক অনটনে দিন যাচ্ছিল অনুপের। ধারদেনা করে সংসার চালাতে হয়। উপায়ান্তর না দেখে দেশের বাইরে যেতে চেয়েছিলেন। ব্যাংক থেকে ঋণের জন্য আবেদনও করেছিলেন। তবে সব বদলে গেছে এক টিকিটে। ৫০০ রুপি দিয়ে লটারির টিকিট কিনে ২৫ কোটি রুপি জিতেছেন অটোরিকশাচালক কে অনুপ। সবকিছু তার কাছে স্বপ্নের মতো লাগছিল। দলে দলে মানুষ এসে তাকে অভিনন্দন জানিয়েছে, মিডিয়ায় খবরও বেরিয়েছে।

তবে সপ্তাহ না পার হতে আক্ষেপের আগুনে পুড়ছেন অনুপ। দরজার বাইরে ভিড় জমে গেছে সাহায্যপ্রার্থীদের। ঘর থেকে বের হওয়ার উপায় নেই। কেউ কেউ ১০-১২ লাখ টাকা করে সাহায্য চাইছেন। এর মধ্যে ছেলে অসুস্থ হলো। কিন্তু তাকে হাসপাতালে নিতে পারছেন না। কারণ তাকে ঘিরে ধরেছে বাইরে বের হলেই হেনস্থা হওয়ার ভয়। অথচ এখনো লটারির টাকা হাতেই পাননি তিনি।

আক্ষেপ করে অনুপ বলেছেন, এর চেয়ে দ্বিতীয় (৫ কোটি রুপি) বা তৃতীয় পুরস্কার (১ কোটি রুপি) জিতলেই ভালো হতো। এতো ঝামেলা পোহাতে হতো না।
২৫ কোটি রুপি জিতলেও ১৬ কোটি ২৫ লাখ রুপি হাতে পাবেন অনুপ। বিপুল অঙ্কের এ অর্থ কীভাবে কী করবেন সে জন্য সরকারের একটি কর্মশালায় যোগ দেবেন ভারতের কেরালার বাসিন্দা অনুপ। আপাতত সব অর্থ ফিক্সড ডিপোজিট করে রাখবেন। অনুপ মানুষকেও সাহায্য করতে চান। তবে সেটা ভেবেচিন্তে, জেনেশুনেই করতে চান।

সূত্র: নিউজ এইটিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/127178 ,   Print Date & Time: Wednesday, 10 June 2026, 06:09:01 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group