• হোম > রাজশাহী > নওগাঁয় নদীতে ডুবে শিশুর মৃত্যু

নওগাঁয় নদীতে ডুবে শিশুর মৃত্যু

  • বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩০
  • ২৪৪৬

নওগাঁয় নদীতে ডুবে শিশুর মৃত্যু

আশরাফুল ইসলাম নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই নদীর শাখা রাণী নদীতে ডুবে রুপা আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ১১টার দিকে আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নে হাটকালুপাড়া গ্রামে আত্রাই নদীর শাখা রাণী নদীর ধারে নদী সংলগ্ন মাঠে মায়ের সাথে ছাগল ও ভ্যারা চড়াতে গিয়ে মায়ের অজান্তে নদীতে নামলে ডুবে ওই শিশুর মৃত্যু হয়। মৃত রুপা আক্তার নওগাঁর আত্রাই উপজেলার হাট কালুপাড়া মাষ্টার পাড়া গ্রামের রাজু আহমেদ এর মেয়ে।

স্থানীয় আব্দুর রাজ্জাক যুবকণ্ঠকে জানান, রুপা আক্তার শিশুটির মায়ের সাথে মাঠে ভ্যারা চরাতে যায় কিছুক্ষন পর ছাগল ও ভ্যারার ডারক পুতে রাখার কাজে ব্যাস্ত থাকার কালে মায়ের অজান্তে নদীতে পরে ডুবে যায়, তাক্ষনিক ভাবে এলাকা বাসি নদীতে নেমে মৃত দেহ উদ্ধার করা হয়েছে। পরে এ বিষযটি হাটকালপাড়া ইউপি চেয়্যারম্যান আফজাল হোসেন কে জানায়।

হাটকালুপাড়া ইউপি চেয়ারম্যান বলেন, ঘটনার সংবাদ পাওয়া মাত্রই আমি আত্রাই থানা ওসিকে জানাই।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার যুবকণ্ঠকে বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থল পরদর্শণ করার জন্য পুলিশ সদ্য গেছেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/127185 ,   Print Date & Time: Monday, 13 April 2026, 05:26:52 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group