• হোম > ঢাকা > ডাসারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন

ডাসারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন

  • বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৮:৫২
  • ৬৬৫

ডাসারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুরের ডাসার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মানবিকতা ও উন্নয়নের রুপকার বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

আজ বুধবার বিকালে উপজেলা চত্তর থেকে একটি আনন্দ র‌্যালী বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে, কেক কেটে শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উদযাপন করেন।

এসময় সংরক্ষিত মহিলা আসনের এমপি অধ্যাপিকা তাহমিনা বেগম, ডাসার উপজেলা আ.লীগের আহবায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন, যুগ্ন আহবায়ক মতিউর রহমান হাওলাদার, এ্যাডঃ বিদ্যুৎ কান্তি বাড়ৈ, খাইরুল ইসলাম মহসিনসহ ডাসার উপজেলা ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/127195 ,   Print Date & Time: Friday, 6 February 2026, 03:38:25 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group