• হোম > বাংলাদেশ | সিলেট > হবিগঞ্জ জেলা পুুনাক এর ১ম বৎসর পূর্তি উদযাপন অনুষ্ঠিত

হবিগঞ্জ জেলা পুুনাক এর ১ম বৎসর পূর্তি উদযাপন অনুষ্ঠিত

  • শনিবার, ১৫ অক্টোবর ২০২২, ০৯:৪৮
  • ৩৬৭৪

হবিগঞ্জ জেলা  (পুুনাক) এর  ১ম বৎসর পূর্তি উদযাপন অনুষ্ঠিত!হবিগঞ্জের পুলিশ নারী কল্যাণ সমিতি (পুুনাক), হবিগঞ্জ এর ০১ (এক) বৎসর পূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়েছে!

শুক্রবার( ১৪-অক্টোবর ২২) ইং বিকালে হবিগঞ্জ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুুনাক) এর আয়োজনে পুনাক, হবিগঞ্জ শাখার ১ম বর্ষপূর্তি অনুষ্ঠান ২০২২ অনুষ্ঠিত হয়।

হবিগঞ্জ জেলা পুনাক, সভানেত্রী মিসেস তাহেরা রহমান, এর
সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার সে এম মুরাদ আলি মহোদয়।

এ সময় পুনাক সভানেত্রী মিসেস তাহেরা রহমান সহ হবিগঞ্জ পুনাক এর অন্যান্য নেত্রীবৃন্দ আমন্ত্রিত অতিথিতের ফুল দিয়ে বরণ করে নেন এবং কেক কেটে বর্ষর্পূর্তি উদযাপন করা হয়।

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), হবিগঞ্জ এর পক্ষ হতে পুলিশ সুপার মহোদয়ের সাফল্যের ০১ (এক) বছর পূর্তি ও পুনাক সভানেত্রীর হবিগঞ্জ পুনাক পরিচালনার ০১ (এক) বছর পূর্তি উপলক্ষে ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় পুনাক, হবিগঞ্জ এর সকল নেতৃবৃন্দ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মীর দুলাল( হবিগঞ্জ) জেলা প্রতিনিধি!


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/128101 ,   Print Date & Time: Wednesday, 25 November 2026, 10:05:30 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group