• হোম > আইন-অপরাধ > স্কুলছাত্রীকে অপহরণ, ঢাকায় আটকে রেখে ধর্ষণ

স্কুলছাত্রীকে অপহরণ, ঢাকায় আটকে রেখে ধর্ষণ

  • বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২, ১৭:১১
  • ৯১৫

 স্কুলছাত্রীকে অপহরণ, ঢাকায় আটকে রেখে ধর্ষণ

হবিগঞ্জের মাধবপুরের ৮ম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের পর ঢাকায় নিয়ে একটি বাসায় আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে।

ওই ছাত্রী কৌশলে পালিয়ে বৃহস্পতিবার সকালে বাড়ি ফিরে এসেছে। খবর পেয়ে মাধবপুর থানার এসআই বুলবুল তাকে উদ্ধার করে। পরে পুলিশের সহায়তায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।

ভুক্তভোগীর বাবা জানান, গত ১৮ অক্টোবর তার মেয়ে ৯টায় বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়িতে থেকে বের হয়। কিন্তু পথিমধ্যে আব্দুল হাকিম ৩-৪ জন যুবকের সহায়তায় তার মেয়েকে অপহরণ করে ঢাকার একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করে।

গত বুধবার ঢাকার আটক বাসা থেকে ভিকটিম ধর্ষকের কবল থেকে কৌশলে পালিয়ে এসেছে। বাড়িতে এসে ভিকটিম মা-বাবার কাছে অপহরণ ও পাশবিক নির্যাতনের বর্ণনা দিয়েছে।

মাধবপুর-চুনারুঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আল মুরাদ বলেন, ভিকটিমের কাছ থেকে পাশবিক নির্যাতনের বর্ণনা শুনেছি। তাকে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মাধবপুর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/129367 ,   Print Date & Time: Wednesday, 5 August 2026, 05:17:07 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group