• হোম > অন্যান্য > হাতির পায়ে পিষ্ঠ হয়ে কৃষকের মৃত্যু

হাতির পায়ে পিষ্ঠ হয়ে কৃষকের মৃত্যু

  • রবিবার, ৬ নভেম্বর ২০২২, ১২:৫০
  • ৮০৩

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে রবিজল (৫৫) নামে এক কৃষক মারা গেছেন।

শনিবার (৫ নভেম্বর) দিবাগত রাত নয়টার দিকে উপজেলার কাংশা ইউনিয়নের তাওয়াকুচা টিলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রবিজল ওই এলাকার মৃত সামু শেখের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো. রহমত আলী জানান, কয়েকদিন ধরে রাতে পাহাড় থেকে বন্য হাতির দল নেমে আমন ধানের ক্ষেত, সবজি বাগান, গাছপালা নষ্ট করে দিচ্ছে। শনিবার দিবাগত রাতে বন্যহাতির দল ওই এলাকার পাকা ধানে নেমে ধান খেতে থাকে। খবর পেয়ে রবিজল নিজে ধান ক্ষেত বাঁচাতে এলাকার অন্য কৃষকদের সঙ্গে বন্য হাতিদের তাড়াতে যান। এসময় হাতির দলের ধাওয়া খেয়ে অন্যরা পালাতে পারলেও রবিজল হাতির আক্রমণের শিকার হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুঁইয়া বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/129553 ,   Print Date & Time: Wednesday, 14 October 2026, 05:53:32 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group